রীম রহিম »
বিশ্বের এখন সবচেয়ে আতংকের নাম করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। এর প্রভাব এখনো কাঠেনি। ধীরে ধীরে এটি পুরো বিশ্বকে দমিয়ে রাখছে। পৃথিবীর প্রায় সব কিছুই এখন অচল। বাদ যায়নি ক্রিকেটও। সব রকমের ক্রিকেট এখন স্থগিত। বাংলাদেশেও এখন ক্রিকেট স্থগিত।
এই পরিস্থিতিতে ক্রিকেটারদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাও জরুরী। তাই এই ব্যাপারটি মাথায় রেখে ক্রিকেটারদের সুরক্ষায় সামনে এগিয়ে আসছে বিসিবি।
বর্তমানে ক্রিকেটারদের এখন সব অনুশীলন বন্ধ জিমনেশিয়াম ও বন্ধ। এর ফলে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা এক কঠিন চ্যালেঞ্জ হবে। ভাইরাস শেষ হলে মাঠে ফিরে ইঞ্জুরিতে পরার সম্ভাবনা আছে। তাই এই বিষয়টি বিসিবি গুরুত্বের সাথে ভাবছে।
ক্রিকেটাররা নিজের ঘরে বসে যেন ফিটনেস ঠিক রাখতে পারে তার জন্য কিছু উপায় বলে দিয়েছে বিসিবির নিজস্ব মেডিকেল দল।
শারীরিক সুস্থতার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে মানসিক সুস্থতার দিকেও। বিসিবির মেডিকেল দলের দেয়া সেই নথিতে বলা আছে কিভাবে খেলোয়াড়রা মানসিক ভাবে ভালো থাকতে পারবেন।
ক্রিকেটারদের পরামর্শ দেয়া হয়েছে নিজেরদের দৈনিক রুটিন তৈরির উপর। তাদের জোর দেয়া হয়েছে নিজ ধর্মের প্রার্থনার আর মেডিটেশনের উপর। নিজেদের প্রিয় কাজ করা আর বই পড়ার পরামর্শ দেয়া হয়েছে ক্রিকেটারদের।
ব্যাক এক্সটেনশন, স্কোয়াট, ব্রিজ, চেয়ার ডিপ, হাঁটুর ব্যায়াম ইত্যাদির ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে। পুষ্টিকর খাবারের পাশাপাশি বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলা ইত্যাদির পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল দল।
বিসিবি মনে করে ক্রিকেটাররা তাদের এই পরামর্শ মেনে চললে খেলায় ফেরার পর তাদের সমস্যা হবেনা।
