আলোর মুখ দেখছেনা অনূর্ধ্ব-২১ দল!

রীম রহিম »

বাংলাদেশ ক্রিকেটের সব চেয়ে বড় সাফল্য ধরা হয় অ-১৯ বিশ্বকাপ জয়।সে বিশ্বকাপ দলের ১৫/১৬ সদস্যদের নিয়ে হওয়ার কথা ছিলো ২ বছর মেয়াদের প্রশিক্ষণ ।সেটিকে অ-২১ দল হিসেবে গণনা করা হবে বলে বলা হয়েছিল। এসব কথা বোর্ড প্রেসিডেন্ট নিজে বলেছিলেন ১২য়ে ফেব্রুয়ারি আকবর আলীদের সাথে প্রেস কনফারেন্সে। তবে তখন বলা হলেও এই মুহুর্তে বোর্ড তাদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। অনূর্ধ্ব-২১ এই দলের বিপরীতে আকবর আলী,সাকিব, শরীফুলদের এইচপি দলে অন্তর্ভুক্ত করা হবে। এইচপি দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বিডিক্রিকটাইমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন।

তিনি বলেন,“আসলে অ-১৯ দল পরে এইচপি দলে আসে। অনূর্ধ্ব-১৯ দল থেকে এমন কি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কিছু ক্রিকেটার এখন এইচপি দলে আছে।বোর্ড সভাপতির সাথে কথা হয়েছে, হয়তো অনূর্ধ্ব-২১ দল আর প্রয়োজন হবেনা।

অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা সরাসরি এইচপি দলে আসলেও তাদের বাড়তি কিছু দিকনির্দেশনা দেয়া থাকবে বলে জানান দুর্জয়।তিনি বলেন,” যেহেতু অ-১৯ দলের খেলোয়াড় সরাসরি এইচপি দলে চলে আসবে তাই তাদের কিছু আলাদা কাঠামো থাকবে।এই দলটাকে আলাদা ভাবে রাখার কিছু ব্যাবস্থা হবে”।

সাথে তিনি আরো বলেন, “যদি এইচপির আগে অনূর্ধ্ব-২১ এর এরেকটা দল করা হয় সেক্ষেত্রে কারা এইচপি দলে আসলে আসবে কারা?।তাই আমরা চাচ্ছি এই দলটা পরবর্তীতে একসাথে যেন খেলতে পারে৷ এইচপি দল এইচপির মতই চলবে”।

উল্লেখ্য বাংলাদেশ এই প্রথম কোনো বড় আইসিসি ট্রফি জিতে যার ফলে এই অনূর্ধ্ব-১৯ দল নিয়ে এত পরিকল্পনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »