সাকিব শাওন »
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল স্তরের মানুষ যে যাঁর জায়গা থেকে এগিয়ে আসছে। তাঁরই পরিপেক্ষিতে কিছুদিন আগে এগিয়ে এসেছেন জাতীয় সকল দলের ক্রিকেটাররা। ২৭ জন ক্রিকেটার একত্রিত হয়ে প্রায় ৩১ লাখ টাকা দান করেন সরকারি তহবিলে।
এছাড়া নিজ নিজ উদ্যোগেও নিজের এলাকায় অসহায়,গরীবদের পাশে দাঁড়িয়েছেন অনেক ক্রিকেটাররা। এবার সেই সুরে তাল মেলালেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। জাতীয় পুরুষ দলের সাথে সম্মিলিত তহবিলে দাঁড়াতে পারেননি বলেও আছে তাঁর মনে আক্ষেপ।
জাতীয় নারী দলের এই পেসার তাঁর বর্তমান ঠিকানা মিরপুরের আশাপাশে ৫০ পরিবারকে আজ নিজের জন্মদিনের দিনকে বেঁছে নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য দিয়ে সাহায্য করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি একটা লাজুক হাসি দিয়ে বলেন এটা অন্য মানুষকে দেখানোর কাজ নয়। আমাকে দেখে যদি অন্য একজন অনুপ্রাণিত হয় এ কাজে তাহলেই সার্থকতা। ঢাকায় আছি তো,এজন্য মোটামুটি নিজেকেই সব করতে হলো।সবকিছু গোছায় উঠতে তিন দিন লেগেছে।আজকে আলহামদুলিল্লাহ্ তাঁদের হাতে পণ্য সামগ্রী তুলেও দিতে পেরেছি ভালো লাগছে অনেক।
