১ম শ্রেণীর চুক্তিতে ৯১ ক্রিকেটার, বাদ পড়েছেন শাহাদাত, শরীফ

মোহাম্মদ সোহেল »

২০১২ সালে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আশির্বাদ বয়ে এনেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি   আ.হ.ম মোস্তফা কামাল। চুক্তির আওতায় নিয়ে এসেছিলেন ক্রিকেটারদের। ক্রিকেটারদের ভাগ্যের চাকা সচল হলেও তা চলছে সেই পূরনো গতিতে। ৮ বছরে বেতন বেড়েছে মাত্র একবার।

 

 

‘এ’, ‘বি’, ‘সি’, এই তিনটি গ্রেডে ক্রিকেটারদের বেতন যথাক্রমে ২৮,৭৫০ টাকা, ২৩ হাজার টাকা এবং ১৭,২৫০ টাকা যা ১২ বছর আগে নির্ধারিত বেতনের চেয়ে মাত্র ১৫ ভাগ বেশি। তাও বেড়েছিল ২ বছর আগে।

 

 

প্রতিবছরই চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমে বাড়ে তাদের পারফরমেন্স, ফিটনেস ও শৃঙ্খলা রক্ষার উপর নির্ভর করে। এবার ও তার ব্যতিক্রম হয়নি। এবার ১২ জন ক্রিকেটারের সংখ্যা বেড়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা এখন ৯১।

 

 

এইদিকে বাংলাদেশ ক্রিকেটের একসময়ের পেস সেনশেসন শাহদাত হোসেন রাজিব বাদ পড়েছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে।  সতীর্থ ক্রিকেটারকে মারধর করে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এর আগেও গৃহকর্মী নির্যাতনের দায়ে শাস্তি পেয়েছিলেন তিনি। তাছড়া গত একবছরে কোন ম্যাচ না খেলায় বাদ পড়েছেন মোহাম্মদ শরীফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »