বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন চেন্নাই সুপার কিংস!

মারুফ ইসলাম ইফতি »

করোনাভাইরাসের বিষাক্ত কালো থাবায় সারা বিশ্ব এখন নিশ্চুপ।করোনা থেকে নিজেদের বাঁচাতে এই মুহুর্তে লক ডাউন বিশ্বের অধিকাংশ দেশ।করোনা আতঙ্ক খুব বাজেভাবে প্রভাব ফেলেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও।ইতিমধ্যে করোনাভাইরাস আতঙ্কে বিশ্বের অনেক ক্রীড়া ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে।ভারতে করোনা শনাক্তের পর দেশটিতে জরুরী অবস্থা জারী করে সরকার, যার ফলে গত ২৯ মার্চ ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ম্যাচ মাঠে গড়ানোর থাকলেও সেটা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়।দেশটিতে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি, যার ফলে আগামী ১৪ এপ্রিল থেকে আইপিএলের ম্যাচ মাঠে গড়াবে কিনা সেই সংশয় থাকছেই।

এইদিকে আইপিএল স্থগিতের কারনে চওড়া মূল্য দিতে হচ্ছে আইপিএলের হট ফেভারিট চেন্নাই সুপার কিংসকে।যথাসময়ে আইপিএল মাঠে না গড়ানোয় ও এখনো স্থগিত থাকায় ইতিমধ্যে শেয়ার বাজারে কমে গেছে চেন্নাই সুপার কিংসের দর।গত ১ মাস আগেও চেন্নাই সুপার কিংসের শেয়ার বাজারের দর ছিল ১ হাজার কোটি রুপি।আইপিএল পেছানোর কারনে সেটা নেমে এসেছে ৮০০ কোটি রুপিতে।বর্তমানে চেন্নাইয়ের ট্রেড চলছে ২৪ রুপি করে, যেটা মাসখানেক আগে ছিল ৩০ রুপি।

বিশ্বব্যাপী করোনা যেইভাবে তার হিংস্র রূপে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে করে নির্ধারিত তারিখে টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।সেই হিসেবে সামনে আরো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংসের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »