কে এম আবু হুরায়রা »
করোনার তোপে আক্রান্ত পুরো বিশ্ব। সারা বিশ্বই এখন প্রায় গৃহবন্দী। করেনার সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এতে সমস্যায় পরেছেন সমাজের নিম্ন শ্রেণির মানুষরা।
দিন মজুর-শ্রমিকরা এখন বেকার সময় কাটাচ্ছেন। আবার পেটের দায়ে আইন ভঙ্গ করে জীবিকার সন্ধানে রাস্তায় নামছেন অনেক শ্রমজীবী মানুষ। অনেকে না খেয়েই কাটিয়ে দিচ্ছেন গোটা দিন। তবে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানই এগিয়ে এসেছেন তাদের পাশে দাঁড়াতে।
বেশ কিছুদিন আগে ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক টাকা সরকারি তহবিলে দান করেছেন করোনা মোকাবেলায়। সাকিব আল হাসানও গড়েছেন ফাউন্ডেশন। এবার এগিয়ে এলো বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এবার করোনা মোকাবেলায় সকল ধরনের সাহায্য দিতে গঠন করা হয়েছে তহবিল।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানান, এ তহবিলে সবাই নির্দিষ্ট অনুদান দিয়েছেন। তবে এই তহবিলের পরিধি শুধু ক্রিকেটারদের ভিতরেই রাখতে চাননা কোয়াব। সমাজের সামর্থ্যবান লোকদেরও এগিয়ে আসার সুযোগ রয়েছে এই তহবিলে। তহবিলে অনুদান পৌঁছানোর জন্য কোয়াবের একাউন্টে টাকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন সামর্থ্যবানদের প্রতি।
এ তহবিলের আহ্বায়ক হিসেবে আছেন সংগঠনটির সভাপতি এবং সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন, তামিম ইকবাল এবং মুমিনুল হক। এবং এ তহবিলের উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন তানভীর মাজহার তান্না, এনায়েত হোসেন সিরাজ এবং সাজ্জাদুল আল রবি।
কোয়াব তহবিলে অনুদান পাঠানোর ঠিকানাঃ-
Bank name: One Bank Limited, Dhanmondi branch, Dhaka, Bangladesh.
Account Name: Cricketer’s welfare association of Bangladesh (CWAB).
Account no: 0130105469004.
Swift code: ONEBBDDH
RN no: 165261184
