ক্রিকেট অঙ্গনে এবার করোনার থাবা

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কোলে ঢলে পড়ে প্রথম কেউ মৃত্যুবরণ করলেন ক্রিকেট অঙ্গনে। ইতিহাসে প্রথম ক্রিকেটের সাথে সংশিলিষ্ট ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের ডেভিড হজকিস। তিনি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের চেয়ারম্যানের ভূমিকায় দায়িত্ব পালন করছিলেন।

৭১ বছর বয়সী এই হজকিস ইংল্যান্ডের খেলাধুলার সাথে যুক্ত ছিলেন প্রথম থেকে মরণঘাতী করোনা ভাইরাস যাঁর প্রাণ কেড়ে নিল। তার এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ারসহ ইংল্যান্ডের সকল ক্রিকেট অঙ্গন।
এমনকি দেশটির বাইরেও পড়েছে হজকিসের
মৃত্যুর শোকের ছায়া। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে
ওল্ড ট্রাফোর্ডে হজকিসের দেখা পেয়েছিলেন
ভারতের সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার।

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফারুক বলেন, ‘আমি তাকে অনেকদিন ধরেই চিনতাম। চলুন আমরা প্রার্থনা করি, তিনিই যেন করোনা ভাইরাসে মৃত্যুবরণ করা প্রথম এবং শেষ ক্রিকেট ব্যক্তিত্ব হন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »