করোনা মোকাবেলায় বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছেন জস বাটলার

রীম রহিম »

ইংল্যান্ড জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়। বছরের পর বছর করে আসছেন পারফর্ম। এক প্রকার ধরতে গেলে দলের অবিচ্ছেদ্য অংশ।২০১৯ সালে বিশ্বকাপ জেতার পেছনেও তার অবদান ছিল অনেক। ফাইনালে শেষ মুহুর্তে তার অসাধারণ রান আউটে সুপার ওভারেও ম্যাচ ড্রো হয়।শেষে বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এই ফাইনাল ম্যাচে ব্যাবহৃত জার্সি এবার নিলামে তুললেন জস বাটলার।

 

 

তার জার্সি নিলামে তুলার পেছনেও আছে একটি কারণ।করোনাভাইরাস তার দেশে অন্যদেশের মত ভালোভাবেই ছড়িয়ে পড়েছে।তাদেরও এটি মোকাবেলা করতে ভালো সরঞ্জাম লাগবে। ফলে এসব কিনতে সাহায্য করতে তার এই জার্সি নিলামে তুলা।

 

 

মূলত রয়্যাল ব্রম্পটন আর হেয়ারফিল নামের দুই হাসপাতালের জন্য বাটলার তার জার্সিটি নিলামে তুলেছেন। এই জার্সি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা সম্পূর্ণ চলে যাবে ওই দুই হাসপাতালে।

 

 

তিনি তার টুইটারে এক টুইট করে তা জানিয়ে দেন। তিনি লিখেন,” বিশ্বকাপে পড়া আমার জার্সিটি নিলামে তুলছি রয়্যাল ব্রম্পটন আর হেয়ারফিল হাসপাতালের দাতব্য কাজের জন্য। গত সপ্তাহে তারা জানিয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত লোকদের বাচাঁনোর কিছু সরঞ্জাম প্রয়োজন“। এই মহৎ কাজের জন্য বাটলার প্রসংশিত হচ্ছেন। ইসিবিও তার প্রশংসা করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »