সাকিব শাওন »
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান
ইসলাম চোট পেয়েছিলেন কয়েক মাস আগে হাতের কব্জিতে। গত মাসের ১১ মার্চ তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরে। দেশে ফিরেছেন কিছুদিন হলো। আর দেশে ফিরেই ছিলেন হোম কোয়ারেন্টাইনে।
করোনা ভাইরাসের কারণে ২ সপ্তাহ ছিলেন ঘরবন্দী গতকাল তাঁদের কোয়ারেন্টাইনের ১৪ দিন পূর্ণ হয়েছে। এরপর পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন সাদমান। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে দারুণ উচ্ছাসিত এই বাঁহাতি ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভেবে শান্তি পাচ্ছি যে আমি এখন মুক্ত। দীর্ঘ সময় পর আমি আমার পরিবারের সাথে এক টেবিলে খাবার খেয়েছি এবং এটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি কারণ এই ১৪ দিন সবাই আমার কাছ থেকে দূরে অবস্থান করছিলো।’
তিনি আরো বলেন, ‘এই ১৪ দিন কিছুটা একাকী ছিলাম কারণ আমি জীবনে প্রথমবার এমন পরিস্থির মধ্যে পড়েছি তাই পাবজি গেম ডাউনলোড করেছি এবং বেশিরভাগ সময় এটা খেলে সময় কাটিয়েছি। এ ছাড়া ভালো বই পড়েছি,সুন্দর কিছু সিনেমা দেখেছি এবং গান শুনেছি।’
