সাফায়েত ফুয়াদ »
ত্রাণ বিতরণে পিছিয়ে নেই সিলেটের ক্রিকেটাররা। সিলেটের সিনিয়র ক্রিকেটার মাহবুবুল আলম মিসবাহ ফেইসবুকে একটি গ্রুপ খুলেন। যার নাম দেওয়া হয় ‘হেল্প ফর হেল্পলেস পিপল ( কোভিড ১৯)’। তিনি এই গ্রুপের মাধ্যমে সিলেটের সব খেলোয়াড়দের কাছ থেকে গরিব অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন জানান।
মহৎ এই উদ্যোগে সিলেটের সর্বস্তরের খেলোয়াড়গণ সারা প্রদান করেন। যেসকল সিলেটের ঘরোয়া লিগ ন্যাশনাল লিগ সহ অন্যান্য লিগ খেলে থাকেন। এছাড়াও সর্বস্তরের জনগণ এতে সাড়া দেন। বিকাশে এবং সরাসরি সবার কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। তাঁরা মনে করেন সবাই যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজের খেটে খাওয়া মানুষগুলো এই মহামারিতে খাবারের অভাবে কষ্ট পাবে না।
ক্রিকেটারদের এই উদ্যোগে খুশি হয়ে আরও অনেকে এই খাদ্য বিতরণের অর্থায়নে সহযোগিতা করেন। মূলত লক্ষ্য ছিলো ৫০ টি পরিবারকে সাহায্য করবেন এবং তারা এটি করতে শত ভাগ সফল হয়েছেন। এই কাজে যারা সাহায্য করেছেন, ক্রিকেটাররা তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন। কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে এরকম আরও উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী বলে আমাদের জানান।
