ওয়ার্নারের ন্যাড়া মাথার চ্যালেঞ্জ স্বাস্থকর্মীদের সম্মানে

মোহাম্মদ সোহেল »

করোনা ( কোভিড-১৯) ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সমগ্র বিশ্ব। তবে গুরুত্বপূর্ণ ও জীবনের ঝুকি নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করছেন স্বাস্থকর্মীরা। আর তাদের নানাভাবে সহায়তা করছে ভিবিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বিশ্বের জনপ্রিয় ব্যাক্তিবর্গ। এইদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার করে বসলেন এক ব্যতিক্রমী কান্ড। সেই সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্মিথ-কোহলি  সহ একাধিক ক্রিকেটারকে।

 

করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে স্বাস্থকর্মীরা নিজেদের মাথার শখের  চুল বিসর্জন দিচ্ছেন। এইসকল স্বাস্থকর্মীদের সম্মান জানানোর জন্য নিজের মাথা ন্যাড়া করে  ফেললেন ডেবিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ন্যাড়া মাথার ছবি  প্রকাশ করেন তিনি।

 

 

এরকম ব্যতিক্রমী উদ্যোগের জন্য সকলের প্রসংশা পাচ্ছেন ওয়ার্নার। পৃথিবীর সকল দেশের স্বাস্থকর্মীরা করোনা মোকাবেলায় প্রাণপন লড়াই করে যাচ্ছেন। এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ তাদেরকে কাজের প্রতি আরো উদ্যমী করবে বলে মনে করেন ওয়ার্নার।

বিশ্বের ১৭৮ টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮৪৭০১ জন। প্রাণ হারিয়েছেন ৩৭৬৩৯ জন। বাংলাদেশে সনাক্ত হয়েছে ৫১ জনের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »