সাকিব শাওন »
চলতি বছরের জুন মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে একে একে সব সিরিজই বাতিল হতে চলেছে।তাই বাংলাদেশের সাথে এই সিরিজটি নিয়েও বাতিল হওয়ার জোর সম্ভাবনা তৈরী হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাইনি তবে তাঁদের টেস্ট অধিনায়ক টিম পেইন মনে করছেন এই সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন সিরিজের ব্যাপারে বেশ সন্দিহান এই ক্যাপ্টেন তিনি বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার গভর্নিং বোর্ড এখনও সিরিজ বাতিল হওয়ার ব্যাপারে কিছু জানায়নি তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সব ধরণের সিধান্ত মেনে নিতে রাজি এই টেস্ট অধিনায়ক।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের সবদেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। আর এই সুযোগে সব দেশের খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। সব দেশের খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই কাজ করে যাচ্ছেন সাথে ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম ও করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন তাঁরা।
