কে এম আবু হুরায়রা »
করোনার কারনে পুরো পৃথিবীই এখন বাজে সময় কাটাচ্ছে। ক্রীড়াঙ্গনে নেই স্বস্তি। খেলা পাগলদের হাইলাইটস দেখেই কাটাতে হচ্ছে। আর ক্রিকেটাররাতো ঘর থেকেই বের হচ্ছেননা। নিজের ঘরকেই জিমাগার বানিয়ে সেখানেই শারীরিক কসরত করে নিজেকে ফিট রাখছেন তারা। তবে জিমাগারের স্বাদ কি আর ঘরে মেটে? অস্বস্তির ভিতর দিয়েই যাচ্ছেন খেলোয়াড়রা। তবুও জীবনের উপরে কিছুই নেই। নিজেকে নিরাপদে রাখতেই সবার এই কর্মসূচি।
এই অস্বস্তির মধ্যে টিম পেইনের অস্বস্তি যেন একটু বেশীই। স্টিভ স্মিথের নিষেধাজ্ঞা শেষ। আবারও অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে। তাই স্মিথের কাছে নিজের আসনটা হারাতা যাচ্ছেন টিম পেইন।তবে স্মিথের কাছে অধিনায়কত্ব হারাতে তার কোন সমস্যা নেই বলেই জানান অজি অধিনায়ক টিম পেইন।
অস্ট্রেলিয়ান এক সংবাদ মাধ্যমকে পেইন বলেন,” আমি যখন অধিনায়ক থাকি তখন তার কাছ থেকে সাহায্য নেই। যখন আমি তার অধিনায়কত্বে খেলেছি অসাধারণ অধিনায়কত্ব করতো। আশা করি সকল ঝামেলা শেষ হলে আবারও দেশের নেতৃত্ব দেবে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক তার। আমি নিশ্চিত তার কাছ থেকে সাহায্য নেওয়া যায়। ”
এ সময় তিনি তার মানিব্যাগ হারানোর খবরও দেন সাংবাদিকদেন।আজ সকালে ব্যাংক থেকে ফোন করে জানানো হয় তার ক্রেডিট কার্ড থেকে টাকা তোলা হয়েছে। নিজের গাড়ির দরজা ভেঙ্গে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর। পেইন জানান, ” আমি (টিম পেইন) আমার গ্যারেজকে জিম বানিয়েছি। চিন্তা করেছিলাম কভার ড্রাইভটা ঝালিয়ে নেবো। তাই গাড়িটা বাইরে বের করে রেখেছিলাম। সকালে ব্যাংক থেকে জানানো হলো আমার ক্রেডিট কার্ড ব্যাবহার করছে কেউ। বাইরে গিয়ে দেখি গাড়ির দরজা খোলা। মানিব্যাগ নেই। “
