চলছে জেমি সিডন্সের ফ্রি ক্লাস

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে ২২ গজের সব ধরণের খেলা। কিন্তু এতো প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি ক্রিকেটের সাথে যাঁরা জড়িত তাঁদের ক্রিকেট নিয়ে ধ্যানজ্ঞান। এক্ষেত্রে চুল পরিমাণ থেমে নেই বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স।

মাঠে তিনি প্রিয় ছাত্রদের শেখাতে না পারলেও তাঁর কোচিং মাধ্যমে সবাইকে তিনি টিপস দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট জেমি সিডন্স ক্রিকেট কোচিং’-এ দেয়া হচ্ছে বিনা মূল্যে ক্রিকেটীয় টিপস, শেখানো হচ্ছে ব্যাটিংয়ের কার্যকর সব কৌশল। বিশেষ করে যাঁরা তরুণ ক্রিকেটার তাঁদের জন্যই বাংলাদেশ দলের সাবেক কোচের এই ব্যবস্থাপনা।

দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেয়া এক বিবৃতিতে সিডন্স বলেন, ‘এই সাইটের মাধ্যমে আমি উঠতি খেলোয়াড়দের টিপস দিই, অনলাইন কোচিং সেশন করাই। এসবই একদম ফ্রি।’

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বে সব ধরণের খেলা স্থগিত রয়েছে। আর এই সুযোগে বাংলাদেশের সকল খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। বাসার মধ্যেই কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই কাজ করে যাচ্ছেন সাথে ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম ও করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »