টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অবসরে যাবেন হাফিজ

রাকিব হাসান খান »

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গণমাধ্যমের সামনে নিজের অবসর নিয়ে এই অলরাউন্ডার জানিয়েছেন, ‌‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবো। তখন শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলার ইচ্ছে আছে।’

মোহাম্মদ হাফিজের অভিষেক হয় ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনের ক্রিকেটে।

প্রথম দিকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেললেও তারপর হয়ে ওঠেন একজন ওপেনার

কিন্তু বর্তমানে তিনি মিডেল অর্ডারের একজন দায়িত্বশীল ব্যাটসম্যান হিসেবে নিজের কাজটা করে যাচ্ছেন। এর পাশাপাশি বল হাতেও বেশ কার্যকারী ভূমিকা রাখছেন হাফিজ।

মোহাম্মদ হাফিজ অবশ্য টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরে গেছেন। এছাড়া ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হাফিজকে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাতিলের খাতাতেই রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন তিনি।

সর্বশেষ দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হাফিজ অবসরের পর কি করবেন- এমন প্রশ্নে জানান, ‘কোচিং করাতে পারি। তবে আমি জানি না এখনো। যখন সময় হবে তখন সিদ্ধান্ত নেব।’

মোহাম্মদ হাফিজ ক্যারিয়ারে ৫৫টি টেস্টে ১০৫ ইনিংস খেলে রান করেছেন ৩৬৫২, টেস্টে এক ইনিংসে তার সর্বোচ্চ রান ২২৪ রান; ২১৮ ওয়ানডে ক্রিকেটে ২১৬ ম্যাচে ব্যাট হাতে রান করেছেন ৬৬১৪, ওয়ানডে ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৪০*; এছাড়া ৯১টি টি-টোয়েন্টিতে ৮৮ ম্যাচ তার রান ১৯৯২ রান।

এছাড়া বল হাতে টেস্ট ক্রিকেটে ৫৩টি, ওয়ানডে ক্রিকেটে ১৩৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ হাফিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »