টেষ্ট দলে ফিরতে লড়াই করবোঃ মাহমুদউল্লাহ

রীম রহিম »

মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এক খেলোয়াড়। ধরা হয় পঞ্চপাণ্ডবের একজন। জাতীয় দলের হয়ে খেলছেন ১০ বছরেরও বেশি। ছিলেন ৩ ফরম্যাটে নিয়মিত।

সম্প্রতি সময়ে বাদ পড়েছেন টেষ্ট দল থেকে। যদিও নির্বাচকেরা বলছেন বিশ্রাম। কিন্তু জাতীয় দলের কোচের কথায় বুঝা যাচ্ছিলো রিয়াদ এক প্রকার বাদেই পড়েছে টেষ্ট দল থেকে। এবার দেশের শীর্ষ সংবাদ পত্রিকা ‘দ্যা ডেইলি স্টার’কে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি টেষ্ট দলে আসা নিয়ে কথা বলেন।

দ্যা ডেইলি স্টারের পক্ষ থেকে জানতে চাওয়া হয় তার টেষ্ট দলে ফেরা নিয়ে পরিকল্পনা কি। জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘এখনো কিছু জানিনা কারণ এই মুহুর্তে খেলা হচ্ছেনা। আমরা মাঠে যাওয়ার জন্য অপেক্ষা করছি।অবশ্যই আগে খেলাতে ফিরতে চাই আর টেষ্ট দলে ফেরার জন্য লড়াই করতে চাই। আমি আশা করছি সুযোগ পাবো।’

৪৯ টেষ্টে ৯৩ ইনিংস ব্যাট করে ৩১.৭৭ এভারেজে ২৭৬৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেষ্ট ক্যারিয়ারে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের আছে ১৬টি ফিফটি আর ৪টি সেঞ্চুরি। বল হাতে ৬৫ ইনিংসে ৪৫ গড়ে উইকেট আছে ৪৩টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »