অসহায় গরিবদের পাশে দাঁড়ালেন জাহানারা আলম

সাকিব শাওন »

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাঁর পরিপেক্ষিতে কিছুদিন আগে এগিয়ে এসেছেন জাতীয় সকল দলের ক্রিকেটাররা। ২৭ জন ক্রিকেটার একত্রে প্রায় ৩১ লাখ টাকা দান করেন সরকারি তহবিলে।

এছাড়ে নিজ নিজ উদ্যোগেও সবার নিজের এলাকায় অসহায়,গরীবদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। এবার সেই সুরে তাল মেলালেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। জাতীয় পুরুষ দলের সাথে সম্মিলিত তহবিলে দাঁড়াতে পারেননি বলেও আছে তাঁর মনে আক্ষেপ।

জাতীয় নারী দলের এই পেসার তাঁর বর্তমান ঠিকানা মিরপুরে আশাপাশে ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য দিয়ে সাহায্য করার কথা জানিয়েছেন ইতিমধ্যে সব প্রস্তুতিও সেরে ফেলেছেন।

দুই একদিনের মধ্যে সব অসহায়দের মধ্যে বিতরণের কাজ করবেন তিনি বলেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেঁটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছায় দিতে চেষ্টা করছি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »