সাকিব শাওন »
করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের সব ক্রিকেট। এমন অবস্থাতে ক্রিকেটাররা যে যাঁর নিজেদের ঘরে বসে সময় অতিবাহিত করছেন পরিবারের সাথে। কেউ নাচ করছেন,কেউ বা ঘরে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের মানুষরা এখন ঘরে অবস্থান করলেও এই মুহুর্তে সর্বজনগণের সচেতন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে চিকিৎসা সেবা দিয়ে এই বিপর্যয় মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল নার্স এবং ডাক্তাররা। তাই এই দুই পেশার মানুষকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মুমিনুল হক লিখেছেন, ‘পৃথিবীর চলমান এই কঠিন অবস্থার মাঝে যাঁরা আমাদের ভালো রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সকলেই প্রশংসার দাবিদার। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ডাক্তার-নার্স এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি আমার ভালোবাসা। তাদের জন্য প্রার্থনা। সবাই নিরাপদে ঘরে থাকুন এবং একে অন্যের জন্য এগিয়ে আসুন।’
এখন খেলা না থাকায় নিজের বাসা বসুন্ধরায় অবস্থান করছেন মুমিনুল। সরকারের নির্দেশনা মেনে বাসাতেই থাকছেন তিনি। ফিটনেস ঠিক রাখার জন্য যতটুকু সম্ভব বাসাতেই শরীর চর্চা করছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।
