কে এম আবু হুরায়রা »
করোনা মোকাবেলায় নাজেহাল পুরো বিশ্ব। থমথমে অবস্থা এখন সারা পৃথিবী জুড়ে। প্রায় সকল দেশই লক ডাউন বা কারফিউ এর আন্ডারে চলে গেছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় এসেছে নিষেধাজ্ঞা। এতে নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে। করোনা ভাইরাসের থেকেও তাদের চিন্তা কে দেবে তাদের খাবারের যোগান? কাজ নেই তাই পেটও চলেনা তাদের৷ বাংলাদেশের মত নিম্ন আয়ের দেশে এর প্রকোপ বেশি হওয়াটাই স্বাভাবিক।
তবে উচ্চবিত্ত সমাজ যদি তাদের পাশে দাঁড়ায় অবশ্যই সেটি সম্ভব। সে লক্ষেই সর্বস্তরের মানুষ তাদের পাশে দাড়াচ্ছেন। বাদ পরেননি ক্রিকেটাররাও। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক দান করেছেন করোনা মোকাবেলায়। সাকিব আল হাসান গড়েছেন ফাউন্ডেশন। রুবেল, মোসাদ্দেক, লিটন দাসরাও এরই মধ্যে অসহায়দের পাশে দাড়িয়েছেন।
এবার তাদের সাথে অসহায় মানুষের পাশে সাব্বির রাহমান। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার ইতিমধ্যেই পাঁচ শতাধিক মাস্ক এবং তিন শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। এছাড়াও ২৫০ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার দিবেন সাব্বির রহমান।
