এপ্রিলে মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লিগ

সাকিব শাওন »

চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও করোনা ভাইরাসের কারণে এরপর আর কোন ম্যাচই মাঠে গড়ায়নি। এই অবস্থার যদি উন্নতি হয় তাহলে পরবর্তী মাস এপ্রিলেই আবার প্রিমিয়ার লিগ চালু করতে চান নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সম্প্রতি ডেইলি স্টারের সাথে কথা বলেন। তিনি জানান, ‘এপ্রিলে যদি দেশের অবস্থা আমাদের অনুকূলে থাকে, তাহলে আমরা প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তা করবো। এ খেলা শেষ করা যায় কিনা ভাববো,যেহেতু অনেক ম্যাচই বাকি এখনো সেহেতু আমাদের একটু সময় লাগবে।’

তিনি আরো বলেন, ‘এতো বড় একটা খারাপ সময়ের পর খেলা শুরু হলে, আমাদের নিজেদের ও একটা প্রস্তুতির ব্যাপার আছে। এপ্রিলে তাই টার্গেট থাকছে প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করার। তাহলে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে আন্তজার্তিকে ফিরতে পারবো।’

করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে বাংলাদেশসহ বিশ্বের সব ধরণের খেলা। এর প্রকোপ এতো বেশিই যে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে সকল খেলোয়াড়রা ঘরে বসে সময় পার করছেন পরিবারের সাথে। সবাই অপেক্ষায় আছে এ ভাইরাস থেকে মুক্তি মিললেই মাঠের ক্রিকেটে ফেরার জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »