সাকিব শাওন »
বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররা ও এগিয়ে এসেছেন। তাঁরই ধারাবাহিকতায় এবার অসহায় গরিবদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান এমনই উদ্যোগ নিয়েছে। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এই প্রতিষ্ঠানটির সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সাকিব তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘আমি প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করবো, যার যার জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। আমাদের সাহায্যই তাদের স্বাভাবিক জীবন ধরে রাখতে সহায়তা করতে পারে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, একটি দল হিসেবে কাজ করলে আমরা এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাব, মুক্তি পাব। সবাইকে আমার আবেদন ভেবে দেখার অনুরোধ করছি।’
এর আগে গত পরশু সাকিব নিজস্ব ভেরিফাইড পেজে জানান, তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ২০০০ পরিবারকে সাহায্য করেছেন তিনি। আরো করবেন সামনে এবং সবাইকে একত্রে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবেলার কথা বলেন।
