সাকিব শাওন »
করোনা ভাইরাস আতঙ্কে থেমে আছে পুরো পৃথিবী, স্থগিত হয়ে আছে বিশ্বের সব ধরণের ক্রিকেটীয় ইভেন্ট। আর এই নাজুক পরিস্থিতির মধ্যেই এক দূর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। তাঁর নিজের বাসার সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, কপাল জোরে অল্পের জন্য এ যাত্রায় হয়তো প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনা ঘটে যাওয়ার ২ দিন পার হয়ে গেলেও কেউ এ বিষয় জানতে পারেনি। এর আগে ২৭ মার্চ চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে অল্পের জন্য ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান লিটন পত্নী। শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ার পর ২৯ মার্চ নিজে ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার বিবরণ দেন।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা তাঁর ফেসবুক ওয়ালে লিখেন, ‘আমি আমার অনুভূতি বলে বা লিখে প্রকাশ করতে পারছি না। আর সেটা আমার পক্ষে মোটেও সহজতর হবেনা। কারণ মৃত্যু কি জিনিস সেটা কাছ থেকে দেখেছি। আমি হাত দিয়ে যদি মুখ না ঢাকতাম তাহলে হয়তো পুরো মুখই পুড়ে যেতো। এখন আমার চুলগুলো কাটতে হবে পুড়ে যাওয়ায়। সুতরাং সবাই সাবধানে কাজ করবেন।’
