সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর; প্রতিপক্ষ আফগানিস্তান

মোহাম্মদ সোহেল »

চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে লড়তে ভারত সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। দ্বি- পাক্ষিক সফরসুচীর অংশ হিসেবে দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফগানদের বিপক্ষে লড়বে ‘এ’ দল। এই সফরসূচীর প্রথম পর্বে বাংলাদেশ সফর করেছে আফগানিস্তান’এ’ দল। সফরে তারা দুটি চারদিনের ম্যাচের সিরিজ ১-০ তে জিতে নেয় এবং ৫টি একদিনের ম্যাচ সিরিজ ২-২ এ সমতায় রাখে।

ফিরতি সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে আফগানিস্তানের হোম ভেন্যু দেরাদুনে। আফগানিস্তানে রাজনৈতিক অচলাবস্থা ও সন্ত্রাসী হামলার ভয়ে নিজ দেশে ক্রিকেট খেলা থেকে বঞ্চিত আফগানরা। এরই পরিপেক্ষিতে ২০১৭ সাল থেকে ভারতের দেরাদুনে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে তারা।

সফরের প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর। এছাড়া ৫ ম্যাচের একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৭, ও ৩০ সেপ্টেমবর এবং ২ ও ৫ অক্টোবর। বিসিবির পরিচালনা পরিষদের এক সভায় এই সফরসুচী চুড়ান্ত হয়েছে। এই সময় বাংলাদেশ জাতীয় দল অবস্থান করবে ভারতে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে অংশ নিতে। তবে চলমান করোনা ভাইরাসে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে সফরে ব্যাঘাত গঠতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »