চলুন জেনে নেয়া যাক কোন কোচের কত বেতন!

রীম রহিম »

ক্রিকেট একটি মানসিক আর কৌশকের খেলা। যাদের কৌশল যত ভালো তারায় মাঠে তত সফল।কৌশল গত কাজ আর একটি দলকে এক সুতোই বেঁদে রাখার কাজটি করেন দলের হেড কোচ। কোচ ছাড়া একটি দল যেন পিতা হীন পরিবার। আর কোচদের দামও আছে ওইরকম। চলুন আজ জেনে নেয় সেরা দশ ক্রিকেট দলের কোচদের বেতন।আমরা নিম্ন আয় থেকে উচ্চ আয়ে যাবো।

১০. লালচান্দ রাজপুত (জিম্বাবুয়ে) — ভারতীয় এই কোচ এখন কোচিং করান জিম্বাবুয়ে জাতীয় দলকে। তার আনুমানিক আয় ৪০.১১ লাখ টাকা ।

৯.ফিল সিমন্স (আফগানিস্তান)— সাবেক ক্যারিবিয়ান এই ক্রিকেটার এখন আফগানিস্তান জাতীয় দলের কোচ তার বছরে আয় ৭২.৮৫ লাখ টাকা।

৮. মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা)– সাবেক দক্ষিণ আফ্রিকান এই ওইকেট কিপার এখন কোচিং করান তার নিজের দেশকেই। তার আয় প্রায় ১.১৩ কোটি টাকা ।

৭. রাসেল ডমিঙ্গল (বাংলাদেশ)—- সাবেক দক্ষিন আফ্রিকান এই কোচ এখন টাইগার দলের কোচ। তিনি বছরে প্রায় ১.৪৭ কোটি টাকা পান।

৬. গ্যারি স্টেড (নিউজিল্যান্ড) —সাবেক এই কিইউ ব্যাটসম্যান এখন নিউজিল্যান্ডে জাতীয় দলের কোচ।তার বেতন বছরে প্রায় ১.৯৫ কোটি টাকা।

৫. মিসবাহ উল হক (পাকিস্তান ) — সাবেক পাকিস্তান অধিনায়ক এখন পাকিস্তান জাতীয় দলকে কোচিং করান। তিনি বছরে ২.০২ কোটি টাকা নেন।

৪. মিকি আর্তার (শ্রীলঙ্কা) — সাবেক আফ্রিকান এই কোচ এখন শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে কাজ করছেন। তার বছরে বেতন প্রায় ৫ কোটি টাকা।

৩. ক্রিস সিলবারউড (ইংল্যান্ড) —সাবেক ইংল্যান্ডের এই পেসার এখন ইংল্যান্ড জাতীয় দলের কোচ।তিনি বছরে পান প্রায় ৫.২৫ কোটি টাকা।এটি ৩য় সর্বোচ্চ

২. জাস্টিন ল্যাঙার (অস্ট্রেলিয়া)– সাবেক অজি এই বামহাতি ব্যাটসম্যান এখন আস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচ। তার বেতন প্রায় ৫.৬৫ কোটি টাকা।

১০. রবি শাস্ত্রী( ভারত)– সাবেক ভারতীয় এই ক্রিকেটার আর ধারাভাষ্যকার এখন ভারতীয় জাতীয় দলের হেড কোচ। তিনি বছরে প্রায় ১১.৩ কোটি টাকা।তিনি আছেন সবার শীর্ষে।

(তথ্যসূত্র -ক্রিকট্রেকার)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »