করোনা মোকাবেলায় এগিয়ে আসলেন রাহানে

সাকিব শাওন »

বিশ্বজুড়ে সবাই এখন করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে আর্থিক ভাবে এগিয়ে আসছেন অনেক দেশের ক্রিকেটাররা। কেউ সরাসরি অর্থ প্রদান করছেন, কেউ বা বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ করে অবদান রাখছেন করোনা মোকাবেলায়।

ভারতে শচীন-সৌরভ,রায়না সহ অনেক ক্রিকেটার অনুদান দিয়েছেন এবার সাহায্যের অনুদান নিয়ে হাজির হলেন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ ভারতীয় রুপি দান করেছেন এই ক্রিকেটার। ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের এই দানের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম পিটিআই।

এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘এখনই সময় করোনাকে হারানোর তাঁর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আরো বলেন, আমি করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য ১০ লাখ রুপি দিচ্ছি আশা করবো আপনারাও কিছু করবেন। যাঁর যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই এগিয়ে আসুন।’

এখন পর্যন্ত করোনা ভাইরাসে ভারতে মারা গিয়েছেন ২১ জন। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। আপাতত ২১ দিনের জন্য লকডাউনে আছে ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »