মোহাম্মদ সোহেল »
সারাবিশ্বের মত ভারতেও মারাত্মক রুপ ধারণ করছে করোনা (কোভিড-১৯) এর বিস্তার। করোনা মোকাবেলায় ভারতের ভিবিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নামিদামি প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এইদিকে পিছিয়ে নেই বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। করোনার বিস্তার ঠেকাতে বিসিসিআই ভারতীয় সরকারের তহবিলে ৫১ কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিসিসিআই তাদের বিভিন্ন মাঠকে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করার জন্য সরকারকে অনুরোধ জানিয়ে।
বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ সহ অন্যান্য পরিচালকবৃন্দ গতকাল ২৮ মার্চ (শনিবার) রাতে এক জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন।তাদের এই সিদ্ধান্তকে ভারতীয়রা আন্তরিকভাবে স্বাগত জানায়।
ভারতে এখন পর্যন্ত ৯৯৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন মারা যান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭। তবে যত দিন যাচ্ছে আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।
বিসিসিআই থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশের এই জরুরি অবস্থায় সাধারণ মানুষের পাশে থাকতে এবং করোনা মোকাবেলার গবেষণার জন্য তারা এই অনুদান প্রদান করতে যাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, করোনা সংক্রমণের মাত্রা যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে বিসিসিআই পাশে থাকতে চায়।
