রাকিব হাসান খান »
২৮ শে মার্চ শনিবার নিজের ফেইসবুকে পেজে তিন মিনিট এটি ভিডিও বার্তা দিলেন দ্যা সাইলেন্ট কিলার খ্যাত জাতীয় টি টুয়েনটি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বলেন, বর্তমান সময়ে ঘরে বসে অনেকেই বই পড়ছি,বাগান করছি,ব্যায়াম করছি ও পরিবারকে সময় দিচ্ছি।
তার ফলে হয়ত আমরা এক এক জায়গায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি তার জন্য হয়ত আমরা বাইরে যাওয়া অনুভব করছি।
তবে বর্তমানে সময়ের কথা চিন্তা করে তিনি বলেন, এখন যত কম সম্ভব বাইরে না যাওয়ার জন্য,খুব প্রয়োজন না হলে বাইরে যেতে না করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
তিনি আরও বলেন, এই সময় বেশি বেশি করে হাত ধুতে আর যতটা সম্ভব সামাজিক দুরত্ব বজায় রাখতে।
তাছাড়াও তিনি ডাক্তার , নার্সদের প্রতি জানালেন আন্তরিক ভাবে ধন্যবাদ।
এবং সর্বশেষ বলেন নিজেকে যতটা প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,,সামাজিক দূরত্ব বজায় রাখা যায়।
