আইসিসির সভা অনুষ্ঠিত হলো ভিডিও কনফারেন্সে

গাজী নাসিফুল হাসান »

করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী যেন থমকে রয়েছে। এখন থেকে সকল কিছু যেন ঘরবন্দী রয়েছে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে। তেমনি করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের সকল কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। করোনা ভাইরাসের কারণে ২৩শে মার্চ ( সোমবার ) থেকেই আইসিসির সদর দপ্তর বন্ধ রয়েছে। বাসায় থেকেই কর্মীরা তাদের কজ সম্পন্ন করছে। গত ২৭শে মার্চ ( শনিবার ) আইসিসি তাদের সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করে।

মূলত এই সভাটি হয়েছে করোনা ভাইরাসের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত নিয়ে। আইসিসি জানায়, গোটা মহামারীর প্রভাব নিয়েই আলোচনা হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী মনু সাহনি বলেছেন, ” বিশ্বজুড়ে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তার উপর বিবেচনা করেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে। আমাদের রয়েছে বিস্তৃত ব্যবসায়িক ধারাবাহিকতা ও আকস্মিক পরিকল্পনা যা আমাদের দ্রুত বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। বর্তমান অবস্থা বিবেচনা করেই আইসিসি ভবিষ্যত পরিকল্পনা সাজাচ্ছে। চলমান যে বিপর্যয় রয়েছে তা সামলে নিয়ে কিভাবে ভবিষ্যত সূচি করা যায় তা নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে আইসিসি

এছাড়া এবারের বোর্ড মিটিংয়ে গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। তবে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হলে কি হবে এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারে নি আইসিসি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »