রীম রহিম »
সময় ২০১৮ সাল। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়েছিল স্টিভেন স্মিথের দল। টেষ্ট সিরিজ চলছে। এমন এক সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উঠে বল টেম্পারিংয়ের অভিযোগ। টিভিতে সরাসরি দেখা যাচ্ছিলো ক্যামেরন ব্যানক্রাফট বলকে কিছু একটা করছেন। পড়ে বিষয়টা পর্যবেক্ষণ করে টেম্পারিংয়ের অভিযোগের সত্যতা মিলে।
এই অভিযোগের সাথে জড়িত ছিলেন লিডারশীপ গ্রুপ। গ্রুপে ছিলেন স্টিভেন স্মিথ,ডেভিড ওয়ারনার আর কোচ ড্যারেন লেহম্যান। তাদের কথা মত কাজ করেছিলেন ক্যামেরন ব্যানক্রাফট।
আইসিসি তাদের কিছু ম্যাচের জন্য বহিষ্কার করে। কিন্তু বিষয়টা ক্রিকেট আস্ট্রেলিয়া হালকা ভাবে নেয়নি। তারা কোচ কে ছাটাই, স্মিথ, ওয়ার্নারকে ১ বছরের জন্য ও ব্যানক্রাফটকে ৯ মাসের জন্য বহিষ্কার করে। সাথে স্টিভেন স্মিথকে ২ বছর অধিনায়কত্ব থেকে বহিস্কার করেন।
দলে ১ বছর আগে ঢুকেছিলেন তিনি। হয়ে গেছেন আগের মত নিয়মিত । আজ তার অধিনায়কত্বের নিষেধাজ্ঞা শেষ। ফলে অধিনায়কত্ব করতে আর কোনো বাধা নেই তার। তার বহিষ্কারের ২ বছর শেষ। কিন্তু এখনি তাকে অধিনায়কত্ব ফিরিয়ে দিবে কিনা ক্রিকেট অস্ট্রেলিয়া সেটাই এখন বড় প্রশ্ন।
কারণ ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া ভালো খেলছে, হয়েছে ওয়ানডে র্যাংকিংয়ে ৩ নাম্বার। টেষ্টে টিম পেইনের অধিনায়কত্বে একের পর এক সিরিজ জেতা, সব তাদের পক্ষেই কথা বলে।
