অসহায়-দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার রনি তালুকদার

সাকিব শাওন »

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি মাত্র টি-২০ খেলা এ ক্রিকেটারের বাড়ি নারায়ণগঞ্জ। সেখানে স্থানীয় বন্ধুদের নিয়ে ‘ফ্রেন্ড ডট কম’ নামে একটি সংগঠন চালু করেছেন রনি তালুকদার নিজেই। এবার সেই সংগঠনের সদস্যরা মিলে মাঠে নেমে পড়েছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। নিজ এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য দ্রব্য।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার জানান, তাঁর নিজ শহর নারায়ণগঞ্জের পাগলা গ্রামে আপাতত ৫০০ পরিবারের কাছে ৪ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১টি করে সাবান পৌঁছে দিবেন।

রনি তালুকদার সবাইকে এই বিপদের দিনে একে অন্যের প্রতি উদার হয়ে থাকতে বলেন। তাঁর মতে, সবাই একত্রে যদি কাজ করা যায় তাহলে যাঁরা অসহায় দরিদ্র আছে তাঁরা এই কঠিন সময়ে না খেয়ে কষ্ট পাবে না। করোনা ভাইরাস সচেতনতায় তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন এবং বারবার স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার রাখার কথা বলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »