সাকিব শাওন »
ক্রিকেট মাঠে দল যখন বিপদে থাকে তখন ব্রেক-থ্রু প্রয়োজন হলে ক্যাপ্টেন সবার আগে হয়তো সাকিবকেই খুঁজে থাকেন,কারণ তিনি সবসময় দলে অবদান রাখতে পছন্দ করেন। এই মুহুর্তে সারা বিশ্বের মতো বাংলাদেশ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন পার করছে। কয়েকদিন আগে ২৭ জন ক্রিকেটার মিলে করোনা ভাইরাস মোকাবেলায় অর্থ সাহায্য দিয়ে অবদান রেখেছে।
এর পরপরই সবাই সাকিবের জন্য অপেক্ষা করছিলেন তিনি কি করবেন এই কঠিন সময়ে?গতকাল ঘোষণা দিয়েছেন তিনি একটি ফাউন্ডেশন ওপেন করেছেন সেখান থেকে আজ পর্যন্ত প্রায় ২০০০ পরিবার কে তিনি সহায়তা করে অবদান রেখেছেন।
পুরো বাংলাদেশের মানুষ এখন মানবেতর জীবন-যাপন করছেন। যাঁরা অসহায় গরিব রয়েছে তাঁদের জীবনকে এই কঠিন সময়ে একটু সচল রাখার জন্যই এই সাকিব আল হাসান ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য।
সবাই একসাথে হয়ে কাজ করলে যেকোন রকম অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে বিশ্বাস করেন সাকিব। তাই সবাইকে এক হয়ে, দলবেঁধে কাজ করে বাংলাদেশকে নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন সাকিব।
তিনি আরো বলেন, ‘আসুন সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।’
