রাকিব হাসান খান »
দেশের অবহেলিত দুস্থ জনগোষ্ঠী ও মহামারী আক্রান্ত বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান।
প্রতিষ্ঠিত করেছেন নিজেরই নামে। নাম দিয়েছেন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। যার সংক্ষিপ্ত নাম হচ্ছে – এসএএইচএফ (SAHF)।

এই ফাউন্ডেশনের মূল হচ্ছে দেশের দারিদ্রতা ও অন্যান্য সহযোগীতামূলক কাজ কর্ম করা।
আশা করা যাচ্ছে এতে করে বাংলাদেশের দারিদ্রতা এবং আরও সহযোগীতামূলক কাজ কর্মে নিম্ন আয়ের মানুষের জন্য ভালো হবে।
আজ শনিবার (২৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এই সংগঠনকে সবার সামনে নিয়ে আসেন সাকিব। এদিন সন্ধ্যায় ফেসবুকে এই সংগঠনটির লোগোও উন্মোচন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এদিকে এই সংগঠন নিয়ে সাকিব একটি পোস্টে লিখেছেন, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন, একটি সংস্থা পুরো বাংলাদেশের সকলের জীবনকে নিরাপদ ও উন্নত করার জন্য নিবেদিত। একসাথে আমরা যে কোনো কিছু মোকাবেলা করতে পারি। আসুন সবাই মিলে দল হিসাবে কাজ করি এবং বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসি।’
