এবার কেন্দ্রীয় চুক্তির বাইরের ক্রিকেটাররাও পাচ্ছেন অর্থ সহায়তা

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে বর্তমানে স্থগিত রয়েছে বিশ্বের সব ধরনের খেলা। তাই চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগের খেলা শুরু হয়েও বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাত্র এক রাউন্ডের খেলা মাঠে হওয়ার পরই সেটা স্থগিত করে দিয়েছে বিসিবি।

টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়াই আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ক্রিকেটার। বিশেষ করে যাঁরা কেন্দ্রীয় চুক্তিতে নেই তাঁরা অর্থ সংকটে পড়ছেন, তাঁদের কথা চিন্তা করে তাঁদের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি আজ বলেছেন, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-২০ এ অংশ নেওয়া ক্রিকেটাররা বোর্ডের কাছ থেকে এককালীন ৩০ হাজার টাকা পাবেন। তবে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ও প্রথম শ্রেণীর ক্রিকেটাররা এই আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত নয়।

করোনা ভাইরাসের কারণে সব ধরণের খেলা বন্ধ রয়েছে যাঁর ফলে ক্রিকেটাররা সবাই বাসায় পরিবারের সাথে সময় উপভোগ করছেন। এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত মাঠে সবাইকে বাসায় থাকার পরামর্শ ও প্রদান করেন সব খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »