রাসেলই আমাদের লারা-গেইলঃ ডোয়াইন ব্রাভো

সাকিব শাওন »

বর্তমান বিশ্বে এই সময়ে টি-২০ ক্রিকেটে যে কয়জন মারডাঙ্গা ব্যাটসম্যান রয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল তাঁদের মধ্যে অন্যতম একজন। তাঁকে নিয়ে অলরাউন্ডার ডিজে ব্রাভো বলেন রাসেল আমাদের ক্রিস
গেইল, আমাদের ব্রায়ান লারা এসব উপমা বলে প্রশংসায় ভাসিয়েছেন তাঁকে।

শুক্রবার (২৭ মার্চ) ত্রিনিদাদ ভিত্তিক এক রেডিও স্টেশন আই৯৫৫ এফএফের সাথে সাক্ষাৎকারে এভাবেই রাসেলের প্রশংসা করতে গিয়ে ব্রাভো বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়। গেইল,পোলার্ড অনেকের সাথে থাকা অবস্থায়ও আমি এটি বলেছি। আমরা তাঁর সাথে একই দলের হয়ে জার্সি ড্রেসিংরুম শেয়ার  করছি এটা সত্যিই অনেক আনন্দের। আর রাসেল অনেক মজার একজন মানুষ।’

কিছুদিন আগে অবসর কাটিয়ে আবার দলে দিয়েছে ডোয়াইন ব্রাভো। তবে এখনো মাঠে নাম হয়নি এই অলরাউন্ডারের। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে একটি গান গেয়ে সেটা ভিডিও করে শেয়ার করছেন সেখানে লিখেছেন এই সময়ে এটি একটি ইতিবাচক গান সাথে আরো লিখেছেন চলুন সবাই মিলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »