বিসিবির দেখানো পথে হাঁটলো পিসিবি

সাফায়েত ফুয়াদ »

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের একই সাথে এক মৌসুমে দুইটির বেশি বিদেশি লিগ খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মূলত ক্রিকেটারদের প্রেসার কমাতে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। এবার প্রায় বিসিবির দেখানো পথেই হেঁটেছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি। এখন থেকে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তিনটির বেশি বিদেশি লিগ খেলার অনুমতি পাবেন না।

এদিক থেকে পিএসএল সহ মোট চারটি লিগ খেলার সুযোগ পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা। এ বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।

এ ব্যাপারে ওয়াসিম খান বলেন, ‘আমরা ক্রিকেটারদের চাপ কমার উপর গুরুত্ব দিয়েছি। তার সাথে এটাও গুরুত্বপূর্ণ যে ক্রিকেটাররা যেন বাড়তি আয় করতে পারে এবং নিজেদের স্কিল বাড়াতে পারে বিশ্বের নানা প্রান্তে খেলার মাধ্যমে। আমি আশাবাদী এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে এবং সবাই এই পদ্ধতি বুঝতে পারবে।’

এ নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে আলোচনা চলে আসছিল ক্রিকেটারদের বিদেশি লিগ খেলা কমা নিয়ে। অবশেষে বোর্ডের সেই ইচ্ছা পূরণ হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »