অবসরে চলে যাচ্ছেন ধোনি?

রীম রহিম »

মহেন্দ্র সিং ধোনি,ভারতের অন্যতম সফল অধিনায়ক। তার অধিনায়কত্বে ভারত জিতেছে ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি। ট্রফি হিসেব করলে ধোনিই ভারতের সেরা অধিনায়ক। তবে এবার তার অবসর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনি এক সংবাদ প্রকাশ করে ভারতের ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকট্রেকার।

 

 

 

ধোনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে। এই ম্যাচের পর ভারত অনেক খেলা খেললেও ধোনির দেখা মেলেনি। অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিল ২০১৯ বিশ্বকাপের পরেই অবসরে চলে যাবে ধোনি। কিন্তু ধোনি আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি বিসিসিয়াইকে। তবে ধোনি তার কাছের বন্ধুদের তার অবসরের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। একজন বিশ্বস্ত সূত্র থেকে এ কথা জানা যায়।

 

 

 

তিনি বলেন,” আনুষ্ঠানিক ভাবে এখনো বিসিসিয়াইয়ের সাথে কিছু কথা বাকি আছে তার।কিন্তু সে তার কাছের বন্ধুদের তার অবসরের ব্যাপারে কথা বলেছে।যখন সময় হবে তখন সব প্রকাশ পাবে”৷

 

 

এইদিকে আগেই শুনা যাচ্ছিলো ধোনি হয়তো ২০২০ আইপিএলের আগে নিজের অবসরের সিদ্ধান্ত জানাতে চান না। ওই সূত্র আরো বলেন,“আইপিএলের জন্য সে কিছু বলছেনা,নয়তো অনেক আগেই তিনি তার অবসরের ব্যপারে সিদ্ধান্ত জানিয়ে দিতেন”।

 

 

 

উল্লেখ্য ধোনি আসন্ন আইপিএলের জন্য তার প্রস্তুতি সেরে নিচ্ছিলেন। কিন্তু ককরোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে যায়। এবার দেখা যাক ধোনি কখন তার ব্যাট আর গ্লাবস তুলে রাখেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »