মা’কে হারালেন হাবিবুল বাশার সুমন

মোহাম্মদ সোহেল »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক এবং নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশারের মা আর আমাদের মাঝে নেই। আজ ২৮ মার্চ (শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিয়ূন)। হাবিবুল বাশার সহ ৮ সন্তান ও অসংখ্য প্রিয় মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। উনি ৬ ছেলে ও ২ কন্যা সন্তানের জননী।

হাবিবুল বাশারের খুব কাছের ব্যক্তিত্ব , সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাইমুর রহমান হাবিবুল বাশারের মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক বার্তায় মৃত্যু সংবাদ উল্লেখ করে বলেন, ‘আমাদের বন্ধু, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মা আর নেই। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’

এর আগে ২০১৮ সালের ৩০ শে জানুয়ারী হাবিবুল বাশারের বাবা কাজী মোতালেব উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৮৩ বছর।

বাবা মা হারানোর শোকে কাতর হাবিবুল বাশার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার ব্যাটিং কান্ডারী ছিলেন। তিনি ৫০ টি টেস্ট ও ১১১ টি ম্যাচে অংশ নেন। ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সফল বিশ্বকাপ ২০০৭ এ তিনি দলের অধিনায়ক ছিলেন। ২০০৮ সালে তিনি জাতীয় দল থেকে অবসর নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »