ধোনি বা গিলক্রিস্ট নয়, বাজপাখি অন্য কেউ!

কে এম আবু হুরায়রা »

ক্রিকেট অঙ্গনে উইকেট কিপার একটি পরিচিত শব্দ। উইকেটের পেছনের বাজপাখি কে? প্রশ্নটি যদি এভাবে করা হয় তাহলে উত্তরে সবার প্রথমেই আসবে ভারতীয় সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। কেউ বলবেন এ্যাডাম গিলক্রিস্ট বা কুমার সাঙ্গাকারা। তবে পরিসংখ্যান বলে ভিন্ন কিছু।

পরিসংখ্যান বলে সর্বকালের সেরা উইকেট কিপার ধোনি বা গিলক্রিস্ট নয়। সর্বকালের সেরা উইকেট রক্ষক দক্ষিণ আফ্রিকান সাবেক উইকেট রক্ষক মার্ক বাউচার।

১৯৯৭ সালের পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল মার্ক বাউচারের। ব্যাটিংয়ে ততটা আলো ছড়াতে না পারলেও উইকেটের পেছনে তার জুড়ি মেলা ভার। আর সে কারনেই তিনি দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত সদস্য ছিলেন।

টেস্ট, টি২০ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে সর্বমোট ৪৬৭টি ম্যাচে ৫৯৭ ইনিংসে খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার। ৯৫৩ টি ক্যাচের সাথে তার ক্যারিয়ারে রয়েছে ৪৬টি স্টাম্পিংও।

এদিকে এ্যাডাম গিলক্রিস্ট ৩৯৬ ম্যাচের ৪৯০ ইনিংসে ৮১৩টি ক্যাচের সাথে স্টাম্পিং করেছেন ৯২টি মোট ডিসমিসাল ৯০৫টি।

মহেন্দ্র সিং ধোনি ৫৩৮ ম্যাচের ৬০৮ ইনিংসে ৮২৯টি ডিসমিসাল করেছেন। এর মধ্যে ৬৩৪টি ক্যাচ এবং ১৯৫টি স্টাম্পিং করেছেন ভারতীয় এই ক্যাপ্টেন কুল।

এ ছাড়াও কুমার সাঙ্গাকারার ডিসমিসাল ৭৪৮টি এবং ইয়ান হেলি ৬২৮টি ডিসমিসাল করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »