কোয়ারেন্টাইনে ক্রিকেট খেলছেন উইলিয়ামসন-

সাকিব শাওন »

সারা বিশ্ববাসী এখন করোনার প্রভাবে সকল প্রকার ক্রিকেট থেকে দূরে সরে আছে। সব বিশ্বের মতো নিউজিল্যান্ডেও আপাতত সব ধরণের ক্রিকেট স্থগিত রয়েছে। তবে এর মাঝেও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ব্লাক ক্যাপস অধিনায়ক। নিজের বাড়ির ভেতরেই নিয়মিত ক্রিকেট খেলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

করোনার প্রভাবে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি সহ ভারত সফর করা পুরো নিউজিল্যান্ড দল। এক প্রকারে ঘরবন্দী থাকার পরও ক্রিকেট থেকে দূরে না থেকে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই কিউই ব্যাটসম্যান। সঙ্গী হিসেবে ভিডিওতে দেখা গেছে তাঁর পোষা কুকুর স্যান্ডিকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও ছেড়েছেন, সেখানে দেখা গিয়েছে তাঁর পোষা কুকুর স্যান্ডিকে ক্যাচ শিখাচ্ছেন এই অধিনায়ক। দূর থেকে কেউ একজন বল করছেন,আর সেই বল উইলিয়ামসন কাট করে স্লিপে কুকুরের কাছে দেওয়ার চেষ্টা করছেন। সেই কুকুরটিও লাফ দিয়ে বলটি লুফে নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে ক্রিকেট খেলে বেশ উপভোগই করছে হয়তো স্যান্ডি।

এর ১ দিন আগে করোনা ভাইরাসের সঙ্গে লড়ে যাওয়া নিউজিল্যান্ডের সকল ডাক্তার-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের মতো করে একটা খোলা চিঠি লিখেছিলেন উইলিয়ামসন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »