গান নিয়ে ফিরলেন ডিজে ব্রাভো

সাকিব শাওন »

সারা বিশ্ব এখন বেশামাল অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে। সবাই যে যাঁর মতো করে সাবধানতা অবলম্বন করে সুস্থ থাকার চেষ্টা করছে। ক্রিকেট মাঠ বন্ধ খেলোয়াড়রা সবাই তাই ভিন্নভাবে এই সময়টা পার করছেন। এবার তাঁরই ধারাবাহিকতায় মহামারী হয়ে দেখা দেওয়া করোনা ভাইরাস নিয়ে গান গেয়ে উপস্থিত হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

‘উই নট গিভিং আপ’ শিরোনামে প্রায় সাড়ে ৩ মিনিটের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এর আগে একবার চ্যাম্পিয়ন গান গেয়ে গায়কের আসন লাভ করেন ডোয়াইন ব্রাভো। সম্প্রতি ইন্সটাগ্রামে গানটি আপলোড করে ব্রাভো লেখেন, ‘এই মহামারি ছড়িয়ে পড়ায় সবার জন্য আমার প্রার্থনা রইলো। চলুন সবাই মিলে একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি। তিনি মনে করেন এই খারাপ সময়ে এটি একটি ইতিবাচক গান হবে।’

করোনা ভাইরাসের কারণে এখন সব দেশের ক্রিকেট বন্ধ রয়েছে। ক্রিকেটাররা সবাই গৃহবন্দী অবস্থান করছেন পরিবারের সাথে সময় কাটিয়ে। করোনা ভাইরাস মোকাবেলায় সব দেশের খেলোয়াড়রা নিজস্ব অর্থ দিয়ে এগিয়ে আসছে যাতে করে অসহায় মানুষরা একটু ভালো থাকতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »