আমার সাকিবেরও সাহায্য প্রয়োজন-তামিম ইকবাল

সাকিব শাওন »

মরণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্রিকেটাররা সবাই এখন মাঠসহ খেলার বাইরে। তবে সেই হিসাব করলে সাকিব এখনো ক্রিকেট মাঠ থেকে দূরে। করোনার ছোবল কাটলেই অন্যরা ফিরবেন মাঠে তবে সাকিবকে দিন গুনতে হবে ২৯ অক্টোবর অবধি। জুয়াড়ির প্রস্তাব গোপন করার কারণে সাকিব
রয়েছেন এক বছরের নিষেধাজ্ঞাই।

সাকিব নিষেধাজ্ঞা থাকাই টেস্টের দলের নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হক, টি-২০ দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডেতে মাশরাফি ক্যাপ্টেন হিসেবে অবসরের পর নেতৃত্বের নতুন দায়িত্ব যায় তামিম ইকবালের উপর।সাকিবের বিষয়ে তামিম মনে করেন দলের অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটারের মতো সাকিব ও তাঁকে সাহায্য সহযোগিতা করবে। সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, মুশফিক ও রিয়াদ ভাই আমার চেয়ে অভিজ্ঞ অধিনায়ক।তাঁদের থেকেও সবসময় প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা নিবো । সাকিব ফিরলে তাঁর থেকেও প্রয়োজনীয় পরামর্শ নিবো।

করোনা ভাইরাসের কারণে বর্তমানে দেশে সব ধরণের খেলা স্থগিত রয়েছে এ কারণে অধিনায়ক হিসেবে তামিমের এখনো অভিষেক হয়নি। সম্প্রতি করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে এসেছে জাতীয় দলের ২৭ জন ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »