বাংলাদেশকে উপরে নিয়ে যেতে চান তামিম ইকবাল!

রীম রহিম »

২০১৫ সালে স্বপ্নের মতো একটি বছর কাটায় বাংলাদেশ। বিশ্বকাপের পর পাকিস্তানকে ৩-০ তে ধবলধোলাই, ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১এ সিরিজ জেতা, সব ছিলো উত্থান এর গল্প। ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনাল খেলা। ২০১৭ সালে কিছুটা গ্রাফ নিচের দিকে চলে আসা। সব নিজে দেখেছেন তামিম ইকবাল।ছিলেন দলের সাথে।

মাশরাফি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর অধিনায়কত্ব উঠে তামিমের উপর। তামিম এমন একটা সময় অধিনায়কত্ব পান যখন দলের অবস্থা খুব একটা ভালোনা। দেশের প্রিমিয়াম অলরাউন্ডার সাকিব নেই। মাশরাফিও যায় যায় অবস্থা কিন্তু এর পরেও তামিম বাংলাদেশকে আরো উপরে নিয়ে যেতে চান। তিনি সেই পুরোনো ২০১৫ সালকে ফিরিয়ে আনতে চান কিংবা তার আরো উপরে যেতে চান। সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব নিয়ে আলোচনা করেন।তিনি দেশের ক্রিকেট পতনের গ্রাফটা ঠিক করতে চান।

তামিম বলেন, ‘২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেটের মোড় ঘুরে দেয়ার একটি বছর। আমাদের দলে এখন একটু পতনের দিকে। আমি এটা ঠিক করতে চাই। উত্থান পতন অবশ্যই থাকবে কিন্তু দলে একটা স্থায়িত্ব আনতে চাই।’

তিনি আরো বলেন, ‘ওয়ানডেতে আমরা সঠিক গতিপথে আছি। আমরা অনেক টি২০ খেলি এখন। আমাদের জানা উচিত আমরা দল হিসেবে কি অর্জন করতে চাই। ২০১৫ সালে আমাদের ভিন্ন একটি দল ছিলো। এখন দলে অনেক তরুণ আছে। তারা ঠিক সময়ে জ্বলে উঠতে পারলে ২০১৫ সালের মত আবারো ভালো করবো।’

দলে এখন মাহমুদুল্লাহ,মুশফিক আর তামিম নিজেই সিনিয়র হিসেবে আছেন। তারপরও তিনি তরুণদের থেকে বেশি আশা করেন। তামিম মনে করেন তারা শুধু একটি বড় জয়ের অপেক্ষায় আছেন। যেটা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

তিনি বলেন, ‘আমাদের দলে এখন ৪,৫ জন তরুণ খেলোয়াড় আছে যাদের আত্মবিশ্বাস লাগবে। আমরা একটি বড় জয়ের অপেক্ষায় আছি। ২০১৫ সালে ফিরে গেলে দেখবেন আমরা পাকিস্তানকে ৩-০ হারিয়েছি। ৩০০ প্লাস রান করেছি, ২৫০ রান ডিফেন্ড করেছি। সব আত্মবিশ্বাস থাকার কারণে পেরেছি। আমরা বিশ্বাস করেছিলাম ভারত, পাকিস্তান,আফ্রিকাকে আমরা হারাতে পারবো।’

তিনি আরো বলেন তার অধীনে তরুণরা শিখুক। তিনি লিটনের উদাহরণ টেনে এনে বলেন, ‘লিটনের মাঝে এখন অনেক পরিবর্তন এসেছে, সে এখন ৭০, ৮০ তে আউট হতে চায়না। লম্বা করতে চায়। সে এখন রানের জন্য ক্ষুদার্ত। আমি তরুণ সবাইকে তাকে অনুসরণ করতে বলব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »