করোনা সচেতনতার জন্য ডি ভিলিয়ার্সের ভিডিও বার্তা

মোহাম্মদ সোহেল »

বিশ্ববাসী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংক্রমণে আতংকিত। বিশ্ববাসীকে করোনায় আতংকিত না হয়ে তা নির্মূলে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানিয়েছেন দক্ষিন আফ্রিকার ক্রিকেট সুপারস্টার মিঃ ৩৬০ ডিগ্রি এবি ডি ভিলিয়ার্স।

এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স বলেন, ‘ভয়ানক কয়েকটি সপ্তাহ পার করছে সমগ্র বিশ্ব। সবাই খুবি চিন্তিত, আতংকিত। এই ভাইরাস মোকাবেলায় সবাইকে একত্রে কাজ করতে হবে।’

করোনা মোকাবেলার সতর্কতা হিসেবে তিনি বলেন, ‘আমি মনে করি সবাই নিয়মিত হাত ধুয়ে, ঘরে থেকে নিজেদের থেকে এই ভাইরাস মোকাবেলায় অংশ নিন।’

তাছাড়া তিনি নিজে বাইরে বের হচ্ছেন না। ঘরে শরীর চর্চায় নিজেকে ব্যস্ত রাখছেন। তিনি আরো বলেন, ‘যতই খারাপ সময় আসুক আমরা যেন ভেঙ্গে না পড়ি, নিজেদের মনোবল শক্ত রাখুন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »