গাজী নাসিফুল হাসান »
প্রতি বছর ক্রিকেট অষ্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের পুরষ্কার দিয়ে থাকে। ২০১৯-২০ মৌসুমের ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পুরষ্কার ঘোষণা করেছে। এবারের পুরষ্কার ব্যক্তিগত ও দলীয় দুইটি আলাদা শ্রেণীতে দেয়া হচ্ছে। যার চারটি মূলত আগে থেকেই চূড়ান্ত করা ছিলো এবং এবার নতুন করে আরো পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ময়েসেস হেনরিক্স ও নিক ম্যাডিসন ব্যাট হাতে ভালো পারফরমেন্স করে যুগ্মভাবে নির্বাচিত হয়েছেন শেফিল্ড শিল্ড বর্ষসেরা ক্রিকেটার হিসেবে।
অষ্ট্রেলিয়া দলের নারী দলের ক্রিকেটার অ্যাশলে গার্ডনার পেয়েছেন লর্ডস ট্যাভনার্স বর্ষসেরা আদিবাসী খেলোয়াড়ের পুরস্কার। অ্যাশলে গার্ডনার প্রতিনিধিত্ব করেছেন নিউ সাউথ ওয়েলস, সিডনি সিক্সার্স ও অষ্ট্রেলিয়া দলকে। তিনি অষ্ট্রেলিয়া নারী দলের বিশ্বকাপ জয়ের অনেক বড় অবদান রেখেছিলেন।
পুরুষ ও নারী দুটি বিভাগেই স্পিরিট অব দ্যা ক্রিকেট পুরষ্কার দখলে নিয়েছে তাসমানিয়া। পুরুষ বিভাগে ৬ষ্ঠ বারের মতো এই পুরস্কার দখলে নিয়েছে তাসমানিয়া। তবে নারীদের বিভাগে এসিটি ও নিউ সাউথ ওয়েলসের সাথে ভাগাভাগি করতে হয়েছে তাসমানিয়াকে।
টানা দ্বিতীয়বারের মতো অষ্ট্রেলিয়ার সেরা আম্পায়ারের পুরষ্কার পেয়েছেন পর উইলসন।
যারা যারা ২০১৯-২০ অষ্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের পুরষ্কার জিতলেন:
মাশ শেফিল্ড শিল্ড বর্ষসেরা খেলোয়াড়: ময়েসেস হেনরিক্স ( নিউ সাউথ ওয়েলস ) এবং নিক ম্যাডিসন ( ভিক্টোরিয়া)
মার্শ ওয়ানডে কাপ বর্ষসেরা খেলোয়াড়: মারনাস লাবুশেইন ( কুইন্সল্যান্ড ) ও উসমান খাজা ( কুইন্সল্যান্ড )
নারী জাতীয় ক্রিকেট লীগ বর্ষসেরা খেলোয়াড়: নিকোল বোল্টন ( ওয়েষ্টার্ন অষ্ট্রেলিয়া )
কেএফসি বিগ ব্যাশ লীগের বর্ষসেরা খেলোয়াড়: মার্কাস স্টয়নিস ( মেলবোর্ন স্টার্স )
রেবেল নারী বিগ ব্যাশ লীগের সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন ( অ্যাডিলেড স্ট্রাইকার্স )
লর্ডস ট্যাভনার্স আদিবাসী খেলোয়াড়: অ্যাশলে গার্ডনার ( অষ্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস , সিডনি সিক্সার্স )
স্পিরিট অফ ক্রিকেট ( পুরুষ ) : তাসমানিয়া
স্পিরিট অফ ক্রিকেট ( মহিলা ): এসিটি, নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া
ক্রিকেট অষ্ট্রেলিয়া আম্পায়ার পুরষ্কার: পর উইলসন
