মারুফ ইসলাম ইফতি »
অভিশপ্ত করোনাভাইরাসে সারাবিশ্বে এতটাই আতঙ্ক বিরাজ করছে যে নিরাপদে সমস্ত বিধিবিধান মেনে বাসায় অবস্থান করাটাই সবচেয়ে বড় সচেতনতা।হোম কোয়ারেন্টাইনের সাথে সাম্প্রতি ক্রিকেটের মানকাড আউটেরও একটি মিল থাকায় এই মুহুর্তে আলোচনায় এসেছে মানকাড আউট।
গত বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জস বাটলারকে মানকাড আউট করে চারদিকে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
সম্প্রতি মানকাড আউটটি আবারো আলোচনায় এসেছে স্বয়ং অশ্বিনের একটি টুইটে।করোনাভাইরাসে নিরাপদ থাকতে হলে ঘরে অবস্থান করতে হবে, বাইরে বের হলেই করোনার ঝুঁকি এমন কিছু সবাইকে বুঝাতে সাম্প্রতি জস বাটলারকে করা মানকাড আউটের একটি ছবি টুইট করে সবাইকে গৃহে অবস্থান করার বার্তা দেন অশ্বিন নিজেই।এই সময় টুইট বার্তায় অশ্বিন লিখেন: কেউ একজন আমাকে এই ছবিটি পাঠিয়েছে আর বলেছে এই মানকাড আউটের এক বছর হয়ে গেছে।করোনার জন্য দেশ এখন পুরোপুরি লক ডাউন।আমার মনে হয়েছে এই মুহুর্তে ছবিটি ভাল দৃষ্টান্ত হতে পারে।বাইরে বের হবেন না,ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
অশ্বিনের এই টুইট নজর এড়ায়নি গত বছর এই মানকাড আউটের ভুক্তভোগী জস বাটলারের।সাম্প্রতি গনমাধ্যমের সাথে আলাপকালে কোয়ারেন্টাইন বা সেল্ফ আইসোলেশনে কাকে সঙ্গী হিসেবে চান এমন রসিক প্রশ্নের জবাবে বাটলার সঙ্গী হিসেবে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে চান বলে জানান।
এই সময়ে গনমাধ্যমকে বাটলার বলেন:খুব সম্ভবত আমি আইসোলেশনে আমার সঙ্গী হিসেবে অশ্বিনকেই চাইবো।মানকাড আউটির এক বছর হয়ে গেল।এই নিয়ে অনেক টুইট পাচ্ছি।ঘরের বাইরে যেও না, ঘরে থাকো,নিরাপদে থাকো।টুইটারে এমন ক্যাপশনে মানুষ এই ছবিটাও যুক্ত করে দিচ্ছে।
