মোহাম্মদ সোহেল »
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সন্দেহভাজন, ভাইরাস আক্রমণের লক্ষণ-উপসর্গ প্রাথমিক আকারে দেখা দিয়েছে এমন ব্যক্তিদের রাখা হয় কোয়ারেন্টাইনে। এতে করোনা ভাইরাস সংক্রমণকারী ব্যক্তির মাধ্যমে অন্যদের আক্রান্ত হওয়া থেকে রোধ করা যায়। আমাদের দেশে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে এতে কোয়ারেন্টাইন অপরিহার্য।
দেশের ভিবিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইনের চাপ ঠেকাতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি ভবনটি মানবতার স্বার্থে ব্যবহার করতে।
বিসিবির উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে জানা গিয়েছে, করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে সরকার চাইলে ব্যাবহার করতে পারবে। তাছাড়া স্টেডিয়ামের একাডেমি ভবনটিকেও দিতে রাজি বিসিবি।
বিশ্বের ভিবিন্ন দেশের ক্রিকেট বোর্ড করোনার সংক্রমণ ঠেকাতে নিজেদের মাঠ কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করতে দিচ্ছেন সকারকে।ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কিছুদিন আগে সকারকে অনুরোধ করেছেন বিখ্যাত ইডেন গার্ডেনে কোয়ারেন্টাইন তৈরি করতে।তাছাড়া পিছিয়ে নেই লর্ডস, মেলবোর্ন সহ বিশ্বের নামিদামি স্টেডিয়াম। সেই সাথে পিছিয়ে নেই আমাদের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।
