করোনা মোকাবেলায় শচিনের বড় অঙ্কের আর্থিক অনুদান!

মারুফ ইসলাম ইফতি »

সারাবিশ্বব্যাপী মারাত্মক মহামারি আকার ধারন করা নভেল করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন বাইশ গজের লিটল মাস্টার খ্যাত ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন রমেশ টেন্ডুলকার।কিংবদন্তি এই ক্রিকেটার করোনা প্রতিরোধে ৫০ হাজার রুপি অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

দুটি আলাদা আলাদা তহবিলে ২৫ লক্ষ রুপি করে আনুদান দিয়েছেন শচিন।জানা গেছে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জরুরি তহবিলে ২৫ লাখ ও মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ রুপি দিচ্ছেন লিটল মাস্টার।

শুধু আর্থিক ভাবে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে করোনা থেকে সতর্ক অবস্থানে রাখতে শুরু থেকেই ভূমিকা রাখছেন শচিন।নিজের ভ্যারিফাই ফেসবুক পেজ হতে প্রতিনিয়ত পোস্ট করে কিভাবে করোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়,কিভাবে হাত ধুয়ে জীবাণুমুক্ত থাকতে হবে,কিভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এই ধরনের সতর্কতামূলক বার্তা দিয়ে মানুষকে সচেতন করে আসছেন শচিন।

উল্লেখ্য এখন পর্যন্ত অভিশপ্ত এই করোনাভাইরাসে সারা বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষ।
অভিশপ্ত এই মহামারি রোগ ইতিমধ্যে প্রাননাশ করেছে সারাবিশ্বের ২৪ হাজারেরও বেশি মানুষের।ভারতে এখন পর্যন্ত সাড়ে সাতশো এর অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর প্রান হারিয়েছে ২৪ জন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »