রীম রহিম »
করোনার প্রভাবে থেমে আছে বিশ্ব ক্রিকেট৷ স্থগিত করা হয়েছে সব রকমের ক্রিকেট। তবে পরিসংখ্যানের দৌড়তো থেমে থাকেনা। এ বছর ওয়ানডে ম্যাচ হয়েছে ৩১ টি। খেলেছেন প্রায় অনেক নামি দামি ব্যাটসম্যান। আর তাদের মধ্যে সেরা লিটন দাস।
এবছরে এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন দাসের। তিনি খেলেছেন ১৭৬ রানের এক অসাধারণ ইনিংস। তার পরেই আছে তার স্বদেশী তামিম ইকবাল। দুজনেই পেছনে ফেলেছেন অজি তারকা স্টিভেন স্মিথ কে।
চলুন দেখে আসি এবছরের ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস-
১. লিটন দাস – ১৭৬ রান
২. তামিম ইকবাল – ১৫৮ রান
৩. স্টিভেন স্মিথ – ১৩১ রান
৪.ক্রেগ উইলিয়ামস – ১২৯* রান
৫.জানেমান মালান – ১২৯* রান
লিটন দাসের ইনিংসটি আসে জিম্বাবুয়ের বিপক্ষে, সিলেটে।
একই সিরিজে লিটন দাস ও তামিম ইকবাল ২টি করে সেঞ্চুরি করেন। দুজনেই ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হোন।
