রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে কোয়ারেন্টাইন সেন্টার

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে দিশেহারা এখন পুরো বিশ্ব। এই রোগ মহামারী আকারে ধারণ করার কারণে ইতোমধ্যেই ভারত সহ অন্যান্য দেশে বন্ধ হয়ে গেছে সকল প্রকার ক্রিকেট ম্যাচ। ফলে এক প্রকার অযথাই পড়ে আছে ক্রিকেটের সব বিলাস বহুল স্টেডিয়ামগুলো।

করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ইডেন গার্ডেন্সের পর এবার রাজীব গান্ধী স্টেডিয়ামকে করোনা রোগীদের সেবার কাজে ব্যবহার করার উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। গাঙ্গুলির পর এবার এগিয়ে এলো হায়দ্রারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসি)।তাই রাজীব গান্ধী স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন হোম করা প্রস্তাব দিয়েছে এইচসি।

হায়দ্রারাবাদ অ্যাসোসিয়েশের সচিব বিজয়ানন্দ বলেন, ‘রাজীব গান্ধী স্টেডিয়ামে কোয়ারেন্টাইন হোম করার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে। এখানে প্রায় ৪০টি বড় কক্ষ আছে যেখানে সহজেই অনেক রোগী আইসোলেশনে থাকতে পারবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »