চিকিৎসকদের প্রতি খোলা চিঠি উইলিয়ামসনের

সাকিব শাওন »

সারাবিশ্ব ব্যাপী ছড়িয়ে গেছে মরণঘাতী করোনা ভাইরাস। যাঁর ফলে অধিকাংশ দেশেই এখন খেলাধুলা সব স্থগিত।করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সব বিত্তবান লোকরাও এগিয়ে আসছে অসহায় মানুষের পাশে থাকার জন্য। এবার করোনা ভাইরাস নিয়ে মুখ খুলেছেন ব্লাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন।

ডানহাতি এই ব্যাটসম্যান এক খোলা চিঠিতে বলেন, ‘ক্রিকেটাররা নয়, এই মুহুর্তে সত্যিকারের চাপ মাথায় নিয়ে কাজ করছেন নার্স-চিকিৎসকরাই। চিঠিতে লেখা এমন কয়েকদিনের অবস্থায় একটা জিনিস পরিষ্কার বুঝেছি আমরা এখন সবাই স্বাস্থ্য নিরাপত্তা হীনতায় ভুগছি। যা আগে কখনও মনে হয়নি। এই খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার পর যে সময়টা আসবে- সেটা অনেক বেশি আনন্দের।’

তিনি আরো বলেন, ‘সত্যিকারের চাপ হলো মানুষের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনারা নিজের নিরাপত্তাকে না ভেবে অন্যের জন্য নিজেকে ঝুঁকির মুখে রেখেও কাজ করে যাচ্ছেন।তাই আপনাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »